১৮/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৭৪২-[১২] - হক বিচার ও ফেরেশতাদের সাহায্য

প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা - তৃতীয় অনুচ্ছেদ

হক বিচার করলে সহায়তা আসে

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৭৪২-[১২]

وَعَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ: أَنَّ مُسْلِمًا وَيَهُودِيًّا اخْتَصَمَا إِلَى عُمَرَ فَرَأَى الْحَقَّ لِلْيَهُودِيِّ فَقَضَى لَهُ عُمَرُ بِهِ فَقَالَ لَهُ الْيَهُودِيُّ: وَاللَّهِ لَقَدْ قَضَيْتَ بِالْحَقِّ فَضَرَبَهُ عُمَرُ بِالدِّرَّةِ وَقَالَ: وَمَا يُدْريكَ؟ فَقَالَ الْيَهُودِيُّ: وَاللَّهِ إِنَّا نَجِدُ فِي التَّوْرَاةِ أَنَّهُ لَيْسَ قَاضٍ يَقْضِي بِالْحَقِّ إِلَّا كَانَ عَنْ يَمِينِهِ مَلَكٌ وَعَنْ شِمَالِهِ مَلَكٌ يُسَدِّدَانِهِ وَيُوَفِّقَانِهِ لِلْحَقِّ مَا دَامَ مَعَ الْحَقِّ فَإِذَا تركَ الحقَّ عرَجا وترَكاهُ. رَوَاهُ مَالك

সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ

একদিন এক মুসলিম ও এক ইয়াহুদীর মধ্যে পরস্পর বিবাদ নিয়ে উমর (রাঃ) -এর নিকট আসলো। এমতাবস্থায় উমর (রাঃ) তা সত্যায়িত করে ইয়াহুদীর পক্ষে রায় দিয়ে দিলেন। তখন ইয়াহুদী উমর (রাঃ) -কে লক্ষ্য করে বলল: আল্লাহর কসম! আপনি হক বিচার করেছেন। অতঃপর উমর (রাঃ) তাকে চাবুক দিয়ে আঘাত করে বললেন: তুমি কিভাবে জানলে (হক বিচার হয়েছে)?উত্তরে ইয়াহুদী বলল: আল্লাহর কসম! আমরা তাওরাত কিতাবে পেয়েছি, যে শাসক ন্যায়বিচার করে তার ডানপাশে একজন মালাক (ফেরেশতা) থাকেন এবং বামপাশে একজন মালাক থাকেন। তাঁরা তার কাজটিকে সহজসাধ্য করে দেন এবং ন্যায় ও সঠিক কাজ করার মধ্যে সাহায্য করেন, যতক্ষণ পর্যন্ত তিনি ন্যায়ের সাথে থাকেন। কিন্তু যখন তিনি ন্যায় ও হক পন্থা পরিহার করেন, তখন মালায়িকাহ্ (ফেরেশতারা) উপরে চলে যান এবং তার সঙ্গ পরিত্যাগ করেন।

[১] সহীহ : মালিক ১৪৬১, সহীহ আত্ তারগীব ২১৯৭।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৭৪২-[১২]-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় দেখা যায়, এক মুসলিম ও এক ইয়াহুদীর বিবাদে উমার (রাঃ) সত্যের ভিত্তিতে ইয়াহুদীর পক্ষে রায় দেন। এখানে মূল শিক্ষা হলো, বিচার ধর্ম, জাতি বা সম্পর্ক দেখে নয়; হক ও প্রমাণ দেখে হতে হবে। ইয়াহুদী ব্যক্তি তাওরাতে পাওয়া একটি কথা উল্লেখ করে বলে, যে বিচারক হক বিচার করে তার ডানে ও বামে ফেরেশতা থাকেন এবং তারা তাকে সঠিক কাজে সাহায্য করেন। আর যখন সে হক পথ ছেড়ে দেয়, তারা তাকে ছেড়ে চলে যান। এই হাদিস ন্যায়বিচার, বিচারকের সততা, হক কথা গ্রহণ এবং পক্ষপাতহীন রায় দেওয়ার গুরুত্ব বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিচারে নিজের লোক বা পরের লোক নয়, হককে মানতে হবে।
  • ন্যায়বিচার করলে আল্লাহর পক্ষ থেকে সহায়তার আশা করা যায়।
  • হক পথ ছেড়ে দিলে সহায়তা সরে যাওয়ার ভয় আছে।
  • বিচারকের জন্য পক্ষপাতমুক্ত থাকা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন