১৮/৪. অধ্যায়ঃ
বিচারকার্য এবং সাক্ষ্যদান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭৭১-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭৭১-[১৪]
وَعَن جابرِ بن عبدِ الله: أَنَّ رَجُلَيْنِ تَدَاعَيَا دَابَّةً فَأَقَامَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا الْبَيِّنَةَ أَنَّهَا دَابَّتُهُ نَتَجَهَا فَقَضَى بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلَّذِي فِي يدِهِ. رَوَاهُ فِي «شرح السّنة»
জাবির ইবনু 'আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
দু' ব্যক্তি একটি পশুর ব্যাপারে স্বীয় দাবী পেশ করল। অতঃপর তারা উভয়েই স্বীয় দাবীর সমর্থনে সাক্ষ্য-প্রমাণ পেশ করে বলল, ষাঁড় দ্বারা প্রজনন করিয়ে বাচ্চা লাভ করেছে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) পশুটি তার জন্য ফায়সালা করলেন, যার তত্ত্বাবধানে ছিল।
[১] মাওযূ‘ : মুসনাদুশ্ শাফি‘ঈ ৬৩৭, শারহুস্ সুন্নাহ্ ২৫০৪। কারণ এর সনদে ইসহক বিন আবী ফারওয়াহ্ একজন মিথ্যুক রাবী।
