১৮/৪. অধ্যায়ঃ
বিচারকার্য এবং সাক্ষ্যদান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭৭২-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭৭২-[১৫]
وَعَن أبي مُوسَى الأشعريِّ: أَنَّ رَجُلَيْنِ ادَّعَيَا بَعِيرًا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَعَثَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا شَاهِدَيْنَ فَقَسَّمَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمَا نِصْفَيْنِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِي رِوَايَةٍ لَهُ وَلِلنَّسَائِيِّ وَابْنِ مَاجَهْ: أَنَّ رَجُلَيْنِ ادَّعَيَا بَعِيرًا لَيْسَتْ لِوَاحِدٍ مِنْهُمَا بَيِّنَةٌ فَجَعَلَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمَا
আবূ মূসা আল আশ্‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে দু' ব্যক্তি একটি উট দাবী করল এবং তারা উভয়েই দু'জন করে সাক্ষ্য-প্রমাণও পেশ করল। অতঃপর নবী (ﷺ) উটটিকে তাদের উভয়ের মাঝে আধা-আধি করে ভাগ করে দিলেন। আবূ দাউদ-এর অপর বর্ণনায় এবং নাসায়ী ও ইবনু মাজাহ্তে আছে, দু' ব্যক্তি একটি উটের দাবী করল, অথচ তাদের কারো কোনো সাক্ষ্য-প্রমাণ নেই। এমতাবস্থায় নবী (ﷺ) উটটি তাদের উভয়ের জন্য সাব্যস্ত করলেন।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৬১৫, নাসায়ী ৫৪২৬, ইবনু মাজাহ ১৩৩০, ইরওয়া ২৬৫৮।
