১৮/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৭৭৩-[১৬] - প্রশাসন ও বিচারকার্য
বিচারকার্য এবং সাক্ষ্যদান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩৭৭৩-[১৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৭৭৩-[১৬]
وَعَن أبي هريرةَ أنَّ رجُلينِ اختَصما فِي دَابَّة وَلَيْسَ لَهما بَيِّنَةٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «استهِما على اليَمينِ». رَوَاهُ أَبُو دَاوُد وابنُ مَاجَه
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
দু' ব্যক্তি একটি পশুর ব্যাপারে পরস্পরের মধ্যে ঝগড়া-বিবাদে লিপ্ত হলো, কিন্তু তাদের কারো নিকট কোনো সাক্ষ্য-প্রমাণ নেই। এমতাবস্থায় নবী (ﷺ) বললেন: তোমরা কসম করার মাধ্যমে লটারি করে নাও।
[১] সহীহ : আবূ দাঊদ ৩৬১৮, ইবনু মাজাহ ২৩৪৬।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
