১৮/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৭৭৪-[১৭] - প্রশাসন ও বিচারকার্য
বিচারকার্য এবং সাক্ষ্যদান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩৭৭৪-[১৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৭৭৪-[১৭]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ حَلَّفَهُ: «احْلِفْ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ مَاله عِنْدَكَ شَيْءٌ» يُعْنَى لِلْمُدَّعِي. رَوَاهُ أَبُو دَاوُدَ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) জনৈক কসমকারীকে বললেন: তুমি সে আল্লাহর নামে কসম করো যিনি ব্যতীত সত্যিকারে কোনো মাবুদ নেই এবং তোমার ওপর তার কোনো হক নেই (বাদীর কোনো হক নেই)।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৬২০, ইরওয়া ২৬৮৬। কারণ এর সনদে ‘আত্বা ইবনুস্ সায়িব একজন মুখতালাত রাবী।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
