১৮/৪. অধ্যায়ঃ

বিচারকার্য এবং সাক্ষ্যদান - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭৭৫-[১৮]

وَعَن الأشعثِ بنِ قيسٍ قَالَ: كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ الْيَهُودِ أرضٌ فحَجَدني فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَلَكَ بَيِّنَةٌ؟» قُلْتُ: لَا قَالَ لِلْيَهُودِيِّ: «احْلِفْ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِذَنْ يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: (إِنَّ الَّذِينَ يشترونَ بعهدِ اللَّهِ وأَيمانِهِم ثمنا قَلِيلا) الْآيَة. رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه

আশ্‘আস ইবনু ক্বয়স (রাঃ) হতে বর্ণিতঃ

আমার ও এক ইয়াহূদীর যৌথ মালিকানায় একটি জমি ছিল। কিন্তু সে (এক সময়) আমার মালিকানাকে অস্বীকার করায় আমি নবী (ﷺ) এর নিকট অভিযোগ পেশ করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন: তোমার নিকট এর কোনো দলীল- প্রমাণাদি আছে কি? আমি বললাম, না। তখন তিনি (ﷺ) ইয়াহুদীকে বললেন: তুমি কসম করে বলো। আমি জিজ্ঞেস করলাম: হে আল্লাহর রাসূল! সে তো এখন কসম করে আমার সম্পদ দখলে নিয়ে যাবে। অতঃপর আল্লাহ তা'আলা নাযিল করলেন: “যারা আল্লাহর প্রতিশ্রুতি ও তার নামে কসম করে নগণ্যমূল্যে বিক্রি করে”- (সূরাহ্ আ-লি ‘ইমরান ৩ : ৭৭) আয়াতের শেষ পর্যন্ত।

[১] সহীহ : আবূ দাঊদ ৩৬২১, ইবনু মাজাহ ২৩২২, বুখারী ২৩৫৭, মুসলিম ১৩৮, তিরমিযী ১২৬৯, ইরওয়া ২৬৯৩।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন