১৯/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৮২৩-[৩৭] - জিহাদ
জিহাদ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩৮২৩-[৩৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৮২৩-[৩৭]
وَعَن فَضالَةَ بنِ عُبيدٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ مَيِّتٍ يُخْتَمُ عَلَى عَمَلِهِ إِلَّا الَّذِي مَاتَ مُرَابِطًا فِي سَبِيلِ اللَّهِ فَإِنَّهُ يُنَمَّى لَهُ عَمَلُهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَيَأْمَنُ فتْنَة الْقَبْر». رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
ফাযালাহ্ ইবনু 'উবায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রত্যেক লোকের মৃত্যুর সাথে সাথে তার ‘আমালের সমাপ্তি ঘটে। কিন্তু যে লোক আল্লাহর পথে (কোনো কাজে) নিয়োজিত থাকাবস্থায় মৃত্যুবরণ করে, তার 'আমাল নিঃশেষ হয় না, কিয়ামত পর্যন্ত তার 'আমাল বৃদ্ধি পেতে থাকে এবং সে কবরের কঠিন ‘আযাব হতে নিরাপত্তা লাভ করবে।
[১] সহীহ : আবূ দাঊদ ২৫০০, তিরমিযী ১৬২১, মুসনাদ আহমাদ ২৩৯৫১, সহীহ আল জামি‘ ৪৫৬২।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
