১৯/০. অধ্যায়ঃ
জিহাদ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৮২২-[৩৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৮২২-[৩৬]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَاضْرِبُوا الْهَامَ تُوَرَّثُوا الْجِنَانَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حديثٌ غَرِيب
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা (পরিচিত-অপরিচিত সকলের প্রতি নিয়মিত) সালাম প্রতিষ্ঠা কর, (অনাহারকে) আহার করাও এবং শত্রুর মস্তক অবনত কর (আঘাত হানো), তাহলে তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী করা হবে।
[১] য‘ঈফ : তিরমিযী ১৮৫৪, য‘ঈফাহ্ ১৩২৪, য‘ঈফ আল জামি‘ ৯৯৫। কারণ এর সনদে উসমান বিন আব্দুর রহমান আল জুমাহী একজন মাজহূল রাবী।
