১৯/২. অধ্যায়ঃ
সফরের নিয়ম-শৃঙ্খলা - প্রথম অনুচ্ছেদ
শব্দটির অর্থ আমিরের পদ গ্রহণ করা বা চিহ্ন ইত্যাদি। (আরবি) দ্বারা এখানে উদ্দেশ্য শার্’ঈ আদালত
মিশকাতুল মাসাবিহ : ৩৮৯৬-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৮৯৬-[৫]
وَعَن أبي بشيرٍ الأنصاريِّ: أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَسُولًا: «لَا تبقين فِي رَقَبَة بِغَيْر قِلَادَةٌ مِنْ وَتَرٍ أَوْ قِلَادَةٌ إِلَّا قُطِعَتْ»
আবূ বাশীর আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে কোনো এক সফরে ছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) একজনকে পাঠিয়ে কাফিলার মধ্যে এ ঘোষণা দিতে বললেন যে, কারো উটের গলায় যেন ধনুকের ছিলার মালা অবশিষ্ট না থাকে। অথবা বলেছেন, মালা থাকলে যেন তা কেটে ফেলা হয়।
[১] সহীহ : বুখারী ৩০০৫, মুসলিম ২১১৫, আবূ দাঊদ ২৫৫২, আহমাদ ২১৮৮৭, সহীহ আল জামি‘ ৭২০৭।
