১৯/২. অধ্যায়ঃ
সফরের নিয়ম-শৃঙ্খলা - প্রথম অনুচ্ছেদ
শব্দটির অর্থ আমিরের পদ গ্রহণ করা বা চিহ্ন ইত্যাদি। (আরবি) দ্বারা এখানে উদ্দেশ্য শার্’ঈ আদালত
মিশকাতুল মাসাবিহ : ৩৯০০-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯০০-[৯]
وَعَن عبدِ اللَّهِ بنِ جعفرٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَدِمَ مَنْ سَفَرٍ تُلُقِّيَ بِصِبْيَانِ أَهْلِ بَيْتِهِ وَإِنَّهُ قَدِمَ مَنْ سَفَرٍ فَسُبِقَ بِي إِلَيْهِ فَحَمَلَنِي بَيْنَ يَدَيْهِ ثُمَّ جِيءَ بِأَحَدِ ابْنَيْ فَاطِمَةَ فَأَرْدَفَهُ خَلْفَهُ قَالَ: فَأُدْخِلْنَا المدينةَ ثلاثةَ على دَابَّة. رَوَاهُ مُسلم
আব্দুল্লাহ ইবনু জা'ফার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখনই সফর হতে ফিরে আসতেন, তখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য স্বীয় পরিবারস্থ ছেলে-মেয়েদেরকে উপস্থিত করা হতো। একদিন তিনি (ﷺ) সফর হতে আসলেন, তখন তিনি আমাকে তার সামনে বসিয়ে দিলেন। অতঃপর ফাতিমা (রাঃ)-এর পুত্রদ্বয়ের কোনো একজনকে আনা হলে তখন তিনি (ﷺ) তাকে নিজের পিছনে বসালেন। তিনি (আব্দুল্লাহ) বলেন, আমরা এমন অবস্থায় মাদীনায় প্রবেশ করলাম যে, (আমরা) এক সওয়ারীতে তিনজন আরোহী ছিলাম।
[১] সহীহ : মুসলিম ২৪২৮, সহীহ আল জামি‘ ৪৭৬৫।
