১৯/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৯২৭-[২] - কিসরার পত্র ছিঁড়ে ফেলার ঘটনা

কাফির রাষ্ট্রপ্রধানদের নিকট পত্র প্রেরণ ও ইসলামের প্রতি আহ্বান - প্রথম অনুচ্ছেদ

কিসরার পত্র ছিঁড়ে ফেলার শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৯২৭-[২]

وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بِكِتَابِهِ إِلَى كِسْرَى مَعَ عَبْدِ اللَّهِ بْنِ حُذَافَةَ السَّهْمِيِّ فَأَمَرَهُ أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ الْبَحْرَيْنِ فَدَفَعَهُ عَظِيمُ الْبَحْرَيْنِ إِلَى كِسْرَى فَلَمَّا قَرَأَ مَزَّقَهُ قَالَ ابْنُ الْمُسَيَّبِ: فَدَعَا عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُمَزَّقُوا كُلَّ مُمَزَّقٍ. رَوَاهُ الْبُخَارِيُّ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) (পারস্য বা ইরানের শাসনকর্তার উদ্দেশে) আব্দুল্লাহ ইবনু হুযাফাহ্ আস্ সাহমী (রাঃ)-এর মাধ্যমে কিসরার নিকট লিখিত একটি পত্র পাঠিয়ে এ নির্দেশ দিলেন যে, তিনি যেন তা বাহরাইনের শাসনকর্তার হাতে দেন আর তিনি (বাহরাইনের শাসক) যেন তা কিসরার নিকট পৌঁছে দেন। অতঃপর তিনি পত্রটি কিসরার নিকট পৌঁছালেন। যখন সে (কিসরা) তা পাঠ করল তখন (রাগস্বরে) পত্রটি ছিঁড়ে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলল। রাবী ইবনুল মুসাইয়্যাব (রহঃ) বলেন, তার এ ঔদ্ধত্যপূর্ণ আচরণের ফলে রাসূলুল্লাহ (ﷺ) তাদের প্রতি বদদোয়া করলেন যে, আল্লাহ তা'আলা যেন তাদেরকে একেবারে খণ্ড-বিখণ্ড, টুকরা-টুকরা করে ফেলে।

[১] সহীহ : বুখারী ৪৪২৪।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৯২৭-[২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم পারস্যের শাসক কিসরার কাছে একটি পত্র পাঠানোর ঘটনা এসেছে। পত্রটি আব্দুল্লাহ ইবনু হুযাফাহ্ আস্ সাহমী (রাঃ)-এর মাধ্যমে পাঠানো হয়। তাঁকে নির্দেশ দেওয়া হয়, আগে বাহরাইনের শাসকের হাতে পত্রটি দিতে; পরে সে কিসরার কাছে পৌঁছে দেবে। কিসরা যখন পত্রটি পড়ল, তখন রাগের সঙ্গে তা ছিঁড়ে ফেলল। রাবী ইবনুল মুসাইয়্যাব (রহঃ) বলেন, এই আচরণের কারণে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন—আল্লাহ যেন তাদেরকে টুকরা-টুকরা করে দেন। এখানে মূল শিক্ষা হলো, নবী صلى الله عليه وسلم-এর দাওয়াত ও পত্রের প্রতি অসম্মান ছিল গুরুতর বিষয়। হাদিসটি দাওয়াত প্রত্যাখ্যানের অহংকারী রূপ এবং তার পরিণতি নিয়ে সতর্ক করে। তাই হাদিসটি ক্ষমতাধর মানুষের আচরণেও বিনয় ও সত্যের প্রতি সম্মান থাকা দরকার—এ কথাও বুঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাওয়াতের পত্রের প্রতি অসম্মান করা গুরুতর আচরণ।
  • ক্ষমতার অহংকার মানুষকে সত্যের বার্তা থেকে দূরে নিতে পারে।
  • নবী صلى الله عليه وسلم-এর পাঠানো বার্তার সাথে কিসরার আচরণ হাদিসে নিন্দিতভাবে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন