১৯/৬. অধ্যায়ঃ
নিরাপত্তা (আশ্রয়) প্রদান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৯৮১-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯৮১-[৫]
وَعَن أبي رافعٍ قَالَ: بعثَني قُرَيْشٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُلْقِيَ فِي قَلْبِيَ الْإِسْلَامُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي وَاللَّهِ لَا أَرْجِعُ إِلَيْهِمْ أَبَدًا قَالَ: «إِنِّي لَا أَخِيسُ بِالْعَهْدِ وَلَا أَحْبِسُ الْبُرُدَ وَلَكِنِ ارْجِعْ فَإِنْ كَانَ فِي نَفْسِكَ الَّذِي فِي نَفْسِكَ الْآنَ فَارْجِعْ» . قَالَ: فَذَهَبْتُ ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم فَأسْلمت. رَوَاهُ أَبُو دَاوُد
আবূ রাফি’ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন কুরায়শরা আমাকে মাদীনায় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে পাঠিয়েছিল। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখামাত্রই ইসলামের মহানুভবতা আমার অন্তরে গেঁথে গেল। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর কসম, আমি আর তাদের (কুরায়শদের) কাছে কখনো ফিরে যাব না। তখন তিনি (ﷺ) বললেন, আমি চুক্তি ভঙ্গ করি না এবং কোনো দূতকেও বন্দী করি না। তবে তুমি এখন চলে যাও। তোমার অন্তরে বর্তমানে ইসলাম গ্রহণের যে আগ্রহ আছে তা যদি চলে যাওয়ার পরও এ অবস্থায় (ইসলাম) জাগরুক থাকে, তখন তুমি চলে এসো। আবূ রাফি (রাঃ) বলেন, আমি চলে গেলাম। অতঃপর নবী (ﷺ)-এর নিকট এসে ইসলাম গ্রহণ করলাম।
[১] সহীহ : আবূ দাঊদ ২৭৫৮, আহমাদ ২৩৮৫৭, সহীহাহ্ ৭০২, সহীহ আল জামি‘ ২৫২১০।
