৩/৪. অধ্যায়ঃ
ওজুর নিয়ম-কানুন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৭-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৭-[১৭]
وَعَنِ الْمُسْتَوْرِدِ بْنِ شَدَّادٍ قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ إِذَا تَوَضَّأَ يَدْلُكُ أَصَابِعَ رِجْلَيْهِ بِخِنْصَرِه. رَوَاهُ التِّرْمِذِيُّ وأَبُوْ دَاوٗدَ وَابْنُ مَاجَةَ
মুস্তাওরিদ ইবনু শাদ্দাদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে ওজু করার সময় দেখেছি যে, তিনি বাম হাতের ছোট আঙ্গুল দিয়ে দুই পায়ের আঙ্গুলগুলো খিলাল করতেন। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ২৪৭, তিরমিযী ৪০, ইবনু মাজাহ্ ৪৪৬, সহীহুল জামি‘ ৪৭০০।
