২০/০. অধ্যায়ঃ
শিকার ও যবেহ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৮৮-[২৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৮৮-[২৫]
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ الْمُجَثَّمَةِ وهيَ الَّتِي تُصْبَرُ بالنَّبلِ. رَوَاهُ التِّرْمِذِيّ
আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মুজাসসামাহ্ খেতে নিষেধ করেছেন। আর তা হলো, পশু বা পাখিকে বেঁধে রেখে দূর হতে তীর নিক্ষেপ করে হত্যা করা।
[১] সহীহ : তিরমিযী ১৪৭৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৩৯১, সহীহুল জামি‘ ৬৮৫৭, সহীহ ও য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ১২৮১৩, মুসনাদে ইবনু আবূ শায়বাহ্ ৫০।
