২০/০. অধ্যায়ঃ

শিকার ও যবেহ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৯৪-[৩১]

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَتَلَ عُصْفُورًا فَمَا فَوْقَهَا بِغَيْرِ حَقِّهَا سَأَلَهُ اللَّهُ عَنْ قَتْلِهِ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَمَا حَقُّهَا؟ قَالَ: «أَنْ يَذْبَحَهَا فَيَأْكُلَهَا وَلَا يَقْطَعَ رَأْسَهَا فَيَرْمِيَ بِهَا» . رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ والدرامي

‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি না-হাক্ব চড়ুই কিংবা তদপেক্ষা ছোট পাখি হত্যা করবে, (ক্বিয়ামাতের দিন) আল্লাহ তা'আলা তাকে তার হত্যার ব্যাপারে জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করা হলো- হে আল্লাহর রাসূল! তার হাক্ব কি? তিনি (ﷺ) বললেন, তাকে যবেহ করে খাবে এবং তার মাথা কেটে ফেলে দেবে না।

[১] য‘ঈফ : মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল ৬৫৫১, নাসায়ী ৪৪৪৫, দারিমী ১৯৭৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৮৫৯৪, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৫৬৩৫, মুসনাদুশ্ শাফি‘ঈ ১৪৮৩, শু‘আবুল ঈমান ১১০৭৫। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ তার সানাদ দুর্বল (য‘ঈফ)। এর কারণ হলো, ‘‘সুহায়ব’’ নামক বর্ণনাকারীর অবস্থা জানা যায় না। দেখুন- বায়ানুল ওয়া হামওয়াল ইহাম ফী কিতাবিল আহকাম ৪/৫৯০ পৃঃ, হাঃ ২১৩২।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন