২০/০. অধ্যায়ঃ
শিকার ও যবেহ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৯৫-[৩২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৯৫-[৩২]
عَن أبي وَافد اللَّيْثِيّ قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَهُمْ يَجُبُّونَ أَسْنِمَةَ الْإِبِلِ وَيَقْطَعُونَ أَلْيَاتِ الْغَنَمِ فَقَالَ: «مَا يُقْطَعُ مِنَ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ مَيْتَةٌ لَا تُؤْكَلُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
আবূ ওয়াক্বিদ আল লায়সী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) মাদীনায় আগমন করলেন। তখন মাদীনাবাসীরা জীবিত উটের কুঁজ এবং দুম্বার পাছার বাড়তি গোত কেটে খেত। তিনি (ﷺ) বললেন, জীবিত জানোয়ার হতে যা কেটে নেয়া হয় তা মৃত, তা খাওয়া যাবে না।
[১] সহীহ : তিরমিযী ১৪৮০, আবূ দাঊদ ২৮৫৮, ইবনু মাজাহ ৩২১৬, সহীহ ইবনু খুযায়মাহ্ ৪/৩০০, মুসনাদে আহমাদ ২১৯০৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২৬২, দারাকুত্বনী ৮৩, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ৮৬১২।
