২০/০. অধ্যায়ঃ

শিকার ও যবেহ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৯০-[২৭]

وَعَنِ ابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ شَرِيطَةِ الشَّيْطَانِ. زَادَ ابْنُ عِيسَى: هِيَ الذَّبِيحَةُ يُقْطَعُ مِنْهَا الْجِلْدُ وَلَا تُفْرَى الْأَوْدَاجُ ثُمَّ تُتْرَكُ حَتَّى تَمُوتَ. رَوَاهُ أَبُو دَاوُد

‘আবদুল্লাহ ইবনু 'আব্বাস ও আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) শারীত্বাতে শায়ত্বন হতে নিষেধ করেছেন। (বর্ণনাকারী) ইবনু ‘ঈসা অতিরিক্ত বর্ণনা করেছেন যে, (তার অর্থ হলো,) কোন প্রাণীকে এমনভাবে যবেহ করা যে, তার শুধু চামড়া কাটা হয়, কিন্তু তার রগ বা শিরা না কেটে এমনিই ফেলে রাখা হয়, অবশেষে এ অবস্থায় তা মরে যায়।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৮২৬, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৬০৬৮, ইরওয়া ২৫৩১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৬০০। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ হলো এর সনদে ‘‘আমর ইবনু ‘আবদুল্লাহ’’ নামে একজন বর্ণনাকারী আছেন। যিনি হাদীস বর্ণনায় য‘ঈফ। ইমাম যাহাবী তাকে য‘ঈফ বলেছেন। দেখুন- য‘ঈফ আবূ দাঊদ ৪৯১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন