২০/০. অধ্যায়ঃ
শিকার ও যবেহ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৮১-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৮১-[১৮]
عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ أَحَدُنَا أَصَابَ صَيْدًا وَلَيْسَ مَعَهُ سِكِّينٌ أَيَذْبَحُ بِالْمَرْوَةِ وَشِقَّةِ الْعَصَا؟ فَقَالَ: «أَمْرِرِ الدَّمَ بِمَ شِئْتَ وَاذْكُرِ اسْمَ اللَّهِ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
‘আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জিজ্ঞেস করলাম : হে আল্লাহর রাসূল! যদি আমাদের কেউ শিকার করে খাওয়ার মতো কোন পশু পেয়ে যায় আর তার সঙ্গে ছুরি না থাকে, তখন সে হালকা ধরনের পাথর কিংবা ধারালো কোন কাঠ দ্বারা তাকে যবেহ করতে পারবে কি? তিনি বললেন, ইচ্ছামত যে কোন জিনিস দ্বারাই রক্ত প্রবাহিত করে দাও এবং আল্লাহর নাম উচ্চারণ করো।
[১] সহীহ : সুনান আবূ দাঊদ ২৮২৬, নাসায়ী ৪৩০৪, ইবনু মাজাহ ৩১৭৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৩৭০০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৬২১, সহীহ ইবনু হিব্বান ৩৩২।
