২০/০. অধ্যায়ঃ
শিকার ও যবেহ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৯৬-[৩৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৯৬-[৩৩]
عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ رَجُلٍ مِنْ بَنِي حَارِثَةَ أَنَّهُ كَانَ يَرْعَى لِقْحَةً بِشِعْبٍ مِنْ شِعَابِ أُحُدٍ فَرَأَى بِهَا الْمَوْتَ فَلَمْ يَجِدْ مَا يَنْحَرُهَا بِهِ فَأَخَذَ وَتِدًا فَوَجَأَ بِهِ فِي لَبَّتِهَا حَتَّى أَهْرَاقَ دَمَهَا ثُمَّ أَخْبَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهُ بِأَكْلِهَا. رَوَاهُ أَبُو دَاوُدَ وَمَالِكٌ وَفِي رِوَايَته: قَالَ: فذكاها بشظاظ
‘আত্বা ইবনু ইয়াসার (রাঃ) বানী হারিসাহ্ গোত্রীয় জনৈক ব্যক্তি হতে বর্ণিতঃ
সে উহুদ পাহাড়ের পাদদেশে কোন এক সমভূমিতে তার প্রসবাসন্ন উষ্ট্রী চরাচ্ছিল, হঠাৎ সে দেখতে পেল উষ্ট্রীটি প্রায় মরণাপন্ন অবস্থায় পৌঁছেছে। কিন্তু তাকে যবেহ করার জন্য কিছুই না পেয়ে সে একটি পেরেক নিলো এবং তা দ্বারা তার কণ্ঠনালী ফুটো করে দিলো। ফলে তার রক্ত প্রবাহিত হয়ে গেল। অতঃপর ঘটনাটি রাসূলুল্লাহ (ﷺ)-কে অবহিত করলে তিনি তাকে তা খাবার আদেশ দিলেন। অবশ্য মালিক-এর অপর এক রিওয়ায়াতে আছে, বর্ণনাকারী বলেন : সে উষ্ট্রীকে একখানা ধারালো কাঠ দ্বারা যবেহ করল।
[১] সহীহ : আবূ দাঊদ ২৮২৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৪২৯, মুওয়াত্ত্বা মালিক ১৭৮৪, সুনান নাসায়ী ৪৪০২, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫।
