২০/০. অধ্যায়ঃ
শিকার ও যবেহ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৯৩-[৩০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৯৩-[৩০]
وَعَن أبي سعيدٍ الخدريِّ قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ نَنْحَرُ النَّاقَةَ ونذبح الْبَقَرَة وَالشَّاة فنجد فِي بَطنهَا جَنِينا أَنُلْقِيهِ أَمْ نَأْكُلُهُ؟ قَالَ: «كُلُوهُ إِنْ شِئْتُمْ فَإِنَّ ذَكَاتَهُ ذَكَاةُ أُمِّهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْن مَاجَه
আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আমরা উষ্ট্রী, গাভী এবং বকরী যবেহ করে কোন সময় তাদের পেটের ভেতর বাচ্চা পাই। এখন আমরা কি তাকে ফেলে দেব, নাকি খেতে পারব? তিনি বলেন, যদি ইচ্ছা হয় খেতে পার। কেননা তার ধোবাহ মায়ের যবেহের অনুরূপ।
[১] সহীহ : আবূ দাঊদ ২৮২৭, ইবনু মাজাহ ৩১৯৯, ইরওয়া ২৫৩৯, মুসনাদে আহমাদ ১১২৬০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৯৭১, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৫৯৪৩।
