২০/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৪৫-[৪২] - চার প্রাণী হত্যা নিষেধ

যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম - দ্বিতীয় অনুচ্ছেদ

গনীমাত হলো ঐ সম্পদ যা মুশরিকদের সাথে যুদ্ধের মাধ্যমে (তাদের নিকট থেকে) অর্জিত হয় এটা নাল থেকে ‘আম বা ব্যাপক, আর ফাই হলো গনীমাত থেকে ‘আম্। কেননা আহলে শির্ক থেকে মুসলিমদের হাতে অর্জিত সকল সম্পদই গনীমাত। আবূ বাক্ আর্ রাযী (রহঃ) বলেন, গনীমাত ফাই জিয্ইয়াও ফাই, সন্ধি চুক্তিবদ্ধের সম্পদও ফাই, জমির খিরাজ বা খাজনাও ফাই; কেননা এর প্রত্যেকটি মুশরিকদের নিকট থেকে আল্লাহ তা‘আলা মুসলিমদের হাতে সমর্পণ করেছেন।‘আল্লামাহ্ ত্বীবী উল্লেখ করেছেন, ফুকাহাগণের অনেকের মতে মুশরিকদের নিকট থেকে যে মালই গ্রহণ বৈধ সেটাই ‘ফাই’। ‘আল্লামাহ্ ইবনুল হুমাম (রহঃ) বলেন : যুদ্ধের মাধ্যমে মুশরিকদের নিকট থেকে যা নেয়া হয় তাকে গনীমাত বলা হয়। আর যুদ্ধ ছাড়া যা অর্জিত হয় যেমন জিয্ইয়াহ্, খিরাজ ইত্যাদি তাকে ‘ফাই’ বলা হয়। ৩৯৮৫-[১] আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমাদের পূর্বে কারো জন্য গনীমাতের মাল (ভোগ করা) জায়িয ছিল না। আল্লাহ তা‘আলা আমাদের দুর্বলতা ও অক্ষমতা দেখে তা আমাদের জন্য জায়িয করে দিয়েছেন। (বুখারী, মুসলিম) ১২২৫

চার প্রাণী হত্যা নিষেধের হাদিস

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪১৪৫-[৪২]

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ: النَّمْلَةِ وَالنَّحْلَةِ وَالْهُدْهُدُ وَالصُّرَدُ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) চার প্রকারের জীবকে বধ করতে নিষেধ করেছেন। পিপীলিকা, মৌমাছি, হুদহুদ ও সুরাদ।

[১] সহীহ : আবূ দাঊদ ৫২৬৭, ইবনু মাজাহ ৩২২৪, দারিমী ১৯৯৯, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৯৯০, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ৮৪১৫, মুসনাদে আহমাদ ৩০৬৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৫৯৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৮৫৬, আস্ সুনানুস্ সুগরা ৪২৩১।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৪৫-[৪২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم চার প্রকার জীবকে বধ করতে নিষেধ করেছেন। এগুলো হলো পিপীলিকা, মৌমাছি, হুদহুদ এবং সুরাদ। হাদিসটি প্রাণী হত্যা বিষয়ে একটি ভারসাম্যপূর্ণ শিক্ষা দেয়। একদিকে ক্ষতিকর প্রাণী সম্পর্কে অন্য বর্ণনায় নির্দেশ আছে, অন্যদিকে এখানে কিছু নির্দিষ্ট প্রাণী হত্যা করতে নিষেধ করা হয়েছে। তাই ইসলাম প্রাণীর সঙ্গে আচরণে অকারণ কঠোরতা পছন্দ করে না—এ কথা এই হাদিস থেকে বোঝা যায়। তবে এখানে শুধু চারটি প্রাণীর নাম এসেছে; তাই ব্যাখ্যায় এর বাইরে নিজের মতো করে তালিকা বাড়ানো ঠিক নয়। প্রাণী হত্যা নিষেধ, পিপীলিকা হত্যা, মৌমাছি হত্যা এবং হুদহুদ পাখি নিয়ে জানতে এই হাদিস গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পিপীলিকা, মৌমাছি, হুদহুদ ও সুরাদ হত্যা করতে নিষেধ করা হয়েছে।
  • প্রাণীর সঙ্গে আচরণে হাদিস নির্দিষ্ট দিকনির্দেশনা দেয়।
  • অকারণে প্রাণী হত্যা থেকে সতর্ক থাকা দরকার।
  • কোন প্রাণী সম্পর্কে কী নির্দেশ এসেছে তা হাদিস অনুযায়ী জানতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন