২০/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৪৪-[৪১] - খাদ্যে মাছি পড়লে নববী নির্দেশ

যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম - দ্বিতীয় অনুচ্ছেদ

গনীমাত হলো ঐ সম্পদ যা মুশরিকদের সাথে যুদ্ধের মাধ্যমে (তাদের নিকট থেকে) অর্জিত হয় এটা নাল থেকে ‘আম বা ব্যাপক, আর ফাই হলো গনীমাত থেকে ‘আম্। কেননা আহলে শির্ক থেকে মুসলিমদের হাতে অর্জিত সকল সম্পদই গনীমাত। আবূ বাক্ আর্ রাযী (রহঃ) বলেন, গনীমাত ফাই জিয্ইয়াও ফাই, সন্ধি চুক্তিবদ্ধের সম্পদও ফাই, জমির খিরাজ বা খাজনাও ফাই; কেননা এর প্রত্যেকটি মুশরিকদের নিকট থেকে আল্লাহ তা‘আলা মুসলিমদের হাতে সমর্পণ করেছেন।‘আল্লামাহ্ ত্বীবী উল্লেখ করেছেন, ফুকাহাগণের অনেকের মতে মুশরিকদের নিকট থেকে যে মালই গ্রহণ বৈধ সেটাই ‘ফাই’। ‘আল্লামাহ্ ইবনুল হুমাম (রহঃ) বলেন : যুদ্ধের মাধ্যমে মুশরিকদের নিকট থেকে যা নেয়া হয় তাকে গনীমাত বলা হয়। আর যুদ্ধ ছাড়া যা অর্জিত হয় যেমন জিয্ইয়াহ্, খিরাজ ইত্যাদি তাকে ‘ফাই’ বলা হয়। ৩৯৮৫-[১] আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমাদের পূর্বে কারো জন্য গনীমাতের মাল (ভোগ করা) জায়িয ছিল না। আল্লাহ তা‘আলা আমাদের দুর্বলতা ও অক্ষমতা দেখে তা আমাদের জন্য জায়িয করে দিয়েছেন। (বুখারী, মুসলিম) ১২২৫

খাদ্যে মাছি পড়লে নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪১৪৪-[৪১]

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَقَعَ الذُّبَابُ فِي الطَّعَامِ فَامْقُلُوهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ سُمًّا وَفِي الْآخَرِ شِفَاءً وَإِنَّهُ يُقَدِّمُ السَّمَّ وَيُؤَخِّرُ الشِّفَاءَ». رَوَاهُ فِي شرح السّنة

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন : খাদ্যের মধ্যে মাছি পড়লে গোটা মাছিটিকে তার মধ্যে ভালোভাবে ডুবিয়ে পরে তাকে ফেলে দেবে। কেননা মাছির এক ডানায় থাকে বিষ আর অপরটিতে নিরাময়। মাছি (স্বভাবজাত) আগে বিষ প্রয়োগ করে এবং নিরাময়কে সরিয়ে রাখে।

[১] সহীহ : শারহুস্ সুন্নাহ্ ২৮১৫, ইবনু মাজাহ ৩৫০৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৮, ইরওয়া ১/১৯৪, মুসনাদে আহমাদ ১১৬৪৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১২৩৭, আল মু‘জামুল আওসাত্ব ২৭৩৫, সহীহুল জামি‘ ৮৩৬।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৪৪-[৪১]-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় নবী صلى الله عليه وسلم বলেছেন, খাবারের মধ্যে মাছি পড়ে গেলে পুরো মাছিটিকে ভালোভাবে ডুবিয়ে তারপর ফেলে দিতে হবে। কারণ হাদিসে বলা হয়েছে, মাছির এক ডানায় বিষ আর অন্য ডানায় নিরাময় থাকে। আরও বলা হয়েছে, মাছি আগে বিষ প্রয়োগ করে এবং নিরাময়কে পেছনে রাখে। তাই খাদ্যে মাছি পড়লে করণীয় হিসেবে পুরো মাছি ডুবিয়ে ফেলার কথা এসেছে। এই হাদিস খাদ্য আদবের একটি নির্দিষ্ট দিক শেখায়। এখানে মূল বিষয় হলো, খাবারের পাত্রে মাছি পড়লে আতঙ্কিত না হয়ে নবী صلى الله عليه وسلم-এর শেখানো পদ্ধতি জানা। তবে ব্যাখ্যায় হাদিসের ভাষার বাইরে অতিরিক্ত দাবি করা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাবারে মাছি পড়লে তাকে পুরোটা ডুবিয়ে পরে ফেলে দিতে বলা হয়েছে।
  • হাদিসে মাছির এক ডানায় বিষ ও অন্য ডানায় নিরাময়ের কথা এসেছে।
  • খাদ্যের ছোট ঘটনাতেও নবী صلى الله عليه وسلم দিকনির্দেশনা দিয়েছেন।
  • হাদিসের বক্তব্য তার নির্দিষ্ট সীমার মধ্যে বুঝতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন