২০/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৪৩-[৪০] - খাদ্যে মাছি পড়লে করণীয়

যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম - দ্বিতীয় অনুচ্ছেদ

গনীমাত হলো ঐ সম্পদ যা মুশরিকদের সাথে যুদ্ধের মাধ্যমে (তাদের নিকট থেকে) অর্জিত হয় এটা নাল থেকে ‘আম বা ব্যাপক, আর ফাই হলো গনীমাত থেকে ‘আম্। কেননা আহলে শির্ক থেকে মুসলিমদের হাতে অর্জিত সকল সম্পদই গনীমাত। আবূ বাক্ আর্ রাযী (রহঃ) বলেন, গনীমাত ফাই জিয্ইয়াও ফাই, সন্ধি চুক্তিবদ্ধের সম্পদও ফাই, জমির খিরাজ বা খাজনাও ফাই; কেননা এর প্রত্যেকটি মুশরিকদের নিকট থেকে আল্লাহ তা‘আলা মুসলিমদের হাতে সমর্পণ করেছেন।‘আল্লামাহ্ ত্বীবী উল্লেখ করেছেন, ফুকাহাগণের অনেকের মতে মুশরিকদের নিকট থেকে যে মালই গ্রহণ বৈধ সেটাই ‘ফাই’। ‘আল্লামাহ্ ইবনুল হুমাম (রহঃ) বলেন : যুদ্ধের মাধ্যমে মুশরিকদের নিকট থেকে যা নেয়া হয় তাকে গনীমাত বলা হয়। আর যুদ্ধ ছাড়া যা অর্জিত হয় যেমন জিয্ইয়াহ্, খিরাজ ইত্যাদি তাকে ‘ফাই’ বলা হয়। ৩৯৮৫-[১] আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমাদের পূর্বে কারো জন্য গনীমাতের মাল (ভোগ করা) জায়িয ছিল না। আল্লাহ তা‘আলা আমাদের দুর্বলতা ও অক্ষমতা দেখে তা আমাদের জন্য জায়িয করে দিয়েছেন। (বুখারী, মুসলিম) ১২২৫

খাদ্যে মাছি পড়লে করণীয় হাদিস

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪১৪৩-[৪০]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَامْقُلُوهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءً وَفِي الْآخَرِ شِفَاءً فَإِنَّهُ يَتَّقِي بِجَنَاحِهِ الَّذِي فِيهِ الدَّاءُ فَلْيَغْمِسْهُ كُلَّهُ». رَوَاهُ أَبُو دَاوُد

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন তোমাদের কারো খাদ্যপাত্রে মাছি পড়ে, তখন গোটা মাছিটাকে তাতে ডুবিয়ে দেবে। কেননা তার উভয় ডানার এক ডানায় থাকে রোগ জীবাণু এবং অপরটিতে থাকে নিরাময়। আর মাছি প্রথমে রোগ জীবাণুর ডানাটি ডুবায়। সুতরাং গোটা মাছিটি ডুবিয়ে দেবে।

[১] সহীহ : আবূ দাঊদ ৩৮৪৪, নাসায়ী ৪২৬২, দারিমী ২০৩৯, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৯৯, সহীহ ইবনু হিব্বান ১২৪৬, সহীহ ইবনু খুযায়মাহ্ ১০৫, মুসনাদে আহমাদ ৭১৪১, শারহুস্ সুন্নাহ্ ২৮১৪, সহীহুল জামি‘ ৮৩৫।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৪৩-[৪০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم খাদ্যপাত্রে মাছি পড়লে কী করতে হবে তা শিখিয়েছেন। তিনি বলেছেন, মাছি যদি কারো পাত্রে পড়ে, তাহলে পুরো মাছিটাকে তাতে ডুবিয়ে দিতে হবে। কারণ তার এক ডানায় রোগ জীবাণু এবং অন্য ডানায় নিরাময় থাকে। হাদিসে আরও বলা হয়েছে, মাছি আগে সেই ডানাটি ডুবায় যাতে রোগ থাকে। তাই গোটা মাছি ডুবিয়ে দেওয়ার নির্দেশ এসেছে। এই হাদিস খাদ্য আদব, মাছি পড়লে করণীয় এবং নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ মানার একটি নির্দিষ্ট শিক্ষা দেয়। এখানে আমাদের কাজ হলো বর্ণিত নির্দেশকে তার নিজের ভাষায় বোঝা, অতিরিক্ত দাবি না করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাদ্যে মাছি পড়লে হাদিসে নির্দিষ্ট করণীয় বলা হয়েছে।
  • নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ অনুযায়ী গোটা মাছি ডুবিয়ে পরে সরাতে বলা হয়েছে।
  • হাদিসে মাছির এক ডানায় রোগ এবং অন্য ডানায় নিরাময়ের কথা এসেছে।
  • খাবারের বিষয়ে ইসলাম ছোট বিষয়েও দিকনির্দেশনা দিয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন