২০/৩. অধ্যায়ঃ
আকিকার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪১৫২-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৫২-[৪]
عَن أُمِّ كُرْزٍ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَقِرُّوا الطَّيْرَ عَلَى مَكِنَاتِهَا» . قَالَتْ: وَسَمِعْتُهُ يَقُولُ: «عَنِ الْغُلَامِ شَاتَانِ وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ وَلَا يَضُرُّكُمْ ذُكْرَانًا كُنَّ أَوْ إِنَاثًا» . رَوَاهُ أَبُو دَاوُد وللترمذي وَالنَّسَائِيّ من قَوْله: يَقُول: «عَن الْغُلَام» إِلَّا آخِره وَقَالَ التِّرْمِذِيّ: هَذَا صَحِيح
উম্মু কুর্য (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন : তোমরা পাখিকে তার বাসায় অবস্থান করতে দাও। উম্মু কুর বলেন, আমি তাঁকে এমনও বলতে শুনেছি যে, ছেলের পক্ষ হতে দু'টি বকরী এবং মেয়ের পক্ষ হতে একটি বকরী দিতে হয় এবং সেগুলো ছাগ বা ছাগী হওয়ার মধ্যে কোন দোষ নেই।
[১] সহীহ : নাসায়ী ৪২১৮, তিরমিযী ১৫১৬, আবূ দাঊদ ২৮৩৫, সহীহুল জামি‘ ৭৫৫৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৭২০, আল মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার ৫৮৯৫, মুসান্নাফ ইবনু আবী শায়রাহ্ ৩৬৩০৪, আহমাদ ২৭৩৭৩, সহীহ ইবনু হিব্বান ৫৩১২, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২০৯১৪।
