২০/৩. অধ্যায়ঃ

আকিকার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৫৩-[৫]

وَعَن الحسنِ عَن سَمُرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْغُلَامُ مُرْتَهَنٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ السَّابِعِ وَيُسَمَّى وَيُحْلَقُ رَأْسُهُ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ لَكِنْ فِي رِوَايَتِهِمَا «رَهِينَةٌ» بدل «مرتهنٌ» وَفِي رِوَايَة لِأَحْمَد وَأبي دَاوُد: «وَيُدْمَى» مَكَانَ: «وَيُسَمَّى» وَقَالَ أَبُو دَاوُدَ: «وَيُسَمَّى» أصحُّ

হাসান বাসরী (রহিমাহুল্লাহ) সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : শিশু 'আক্বীক্বার সাথে জড়িত থাকে। জন্মের সপ্তম দিন তার পক্ষ হতে পশু যবেহ করবে এবং তার নাম রাখবে, তার মাথা মুড়াবে। তবে আবূ দাউদ ও নাসায়ী'র রিওয়ায়াত مُرْتَهِنٌ “মুরতাহানুন”-এর পরিবর্তে رَهِينَةٌ “রহীনাতুন” উল্লেখ রয়েছে। আর আহমাদ ও আবূ দাউদ-এর রিওয়ায়াতে يُسَمّٰى “ইউসাম্মা-” (নাম রাখবে)-এর স্থলে يُدْمٰى “ইউদ্‌মা-” বর্ণিত হয়েছে। কিন্তু আবূ দাউদ বলেন : يُسَمّٰى “ইউসাম্মা-” শব্দটি অধিক সহীহ।

[১] সহীহ : সহীহ আল জামি‘ ৪১৮৪।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন