২০/৩. অধ্যায়ঃ

আকিকার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৫৪-[৬]

وَعَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ حُسَيْنٍ عَنْ عَليّ بن أبي طَالب قَالَ: عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَسَنِ بِشَاةٍ وَقَالَ: «يَا فَاطِمَةُ احْلِقِي رَأْسَهُ وَتَصَدَّقِي بِزِنَةِ شَعْرِهِ فِضَّةً» فَوَزَنَّاهُ فَكَانَ وَزْنُهُ دِرْهَمًا أَوْ بَعْضَ دِرْهَمٍ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَإِسْنَادُهُ لَيْسَ بِمُتَّصِلٍ لِأَنَّ مُحَمَّدَ بْنَ عَلِيِّ بْنِ حُسَيْنٍ لَمْ يُدْرِكْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ

মুহাম্মাদ ইবনু ‘আলী ইবনু হুসায়ন (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ

‘আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ) বলেছেন : রাসূলুল্লাহ (ﷺ) হাসান (রাঃ)-এর পক্ষ হতে একটি বকরী দ্বারা আকীকাহ্ করলেন এবং বললেন : হে ফাতিমা! তার মাথাটি মুড়িয়ে দাও আর চুলের ওজন পরিমাণ রূপা সদাক্বাহ্ করো। আলী (রাঃ) বলেনঃ আমরা তার চুলগুলো ওজন করলাম। তার ওজন এক দিরহাম বা তার চেয়ে কিছু কম ছিল। আর তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেছেন : এ হাদীসটি হাসান এবং গরীব, এটার সানাদে বিচ্ছিন্নতা রয়েছে। কেননা মুহাম্মাদ ইবনু 'আলী ইবনু হুসায়ন (রহিমাহুল্লাহ) ‘আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ)-এর সাক্ষাৎ লাভ করেননি।

[১] হাসান : তিরমিযী ১৫১৯, ইরওয়া ১১৭৫, মুসান্নাফ ইবনু আবী শায়রাহ্ ২৪২৩৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৭৭৬, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ১৮(৪)।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন