২০/৩. অধ্যায়ঃ
আকিকার বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪১৫৮-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৫৮-[১০]
عَن بُريدةَ قَالَ: كُنَّا فِي الْجَاهِلَيَّةِ إِذَا وُلِدَ لِأَحَدِنَا غلامٌ ذَبَحَ شاةٌ ولطَّخَ رأسَه بدمه فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ كُنَّا نَذْبَحُ الشَّاةَ يَوْمَ السَّابِعِ وَنَحْلِقُ رَأْسَهُ وَنُلَطِّخُهُ بِزَعْفَرَانٍ. رَوَاهُ أَبُو دَاوُد وَزَاد رزين: ونُسمِّيه
বুরয়দাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
জাহিলী যুগে আমাদের কারো সন্তান জন্ম নিলে সে একটি বকরী যবেহ করত এবং তার রক্ত নিয়ে শিশুর মাথায় মালিশ করে দিত। কিন্তু ইসলাম আবির্ভাবের পর শিশুর জন্মের সপ্তম দিন আমরা একটি বকরী যবেহ করি, তার মাথা কামিয়ে ফেলি এবং তার মাথায় যা'ফরান মালিশ করি।আর ইমাম রযীন অতিরিক্ত এ কথাটিও বর্ণনা করেছেন যে, সেদিন আমরা তার নামও রাখি।
[১] হাসান সহীহ : আবূ দাঊদ ২৮৪৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৭৬৬, ইরওয়া ৪/৩৮৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ৬/৪১৩, ২৯১৪।
