২০/৩. অধ্যায়ঃ

আকিকার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৫৭-[৯]

وَعَن أبي رافعٍ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أذَّنَ فِي أُذُنِ الحسنِ ابنِ عليٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ. وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَيْثُ حسن صَحِيح

আবূ রাফি' (রাঃ) হতে বর্ণিতঃ

হাসান ইবনু ‘আলী (রাঃ)-কে যখন ফাতিমা (রাঃ) প্রসব করলেন, তখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তার কানে সালাতের আযানের ন্যায় আযান দিতে দেখেছি। আর ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেছেন : এ হাদীসটি হাসান সহীহ।

[১] য‘ঈফ : তিরমিযী ১৫১৪, আবূ দাঊদ ৫১০৫, ইরওয়া ১১৭৩, মুসনাদে আহমাদ ২৩৮৬৯, শু‘আবুল ঈমান ৮৬১৭। আলবানী (রহিমাহুল্লাহ) প্রথমে হাদীসটিকে হাসান বলেন; আবূ দাঊদ ৫১০৫। কিন্তু পরবর্তীতে তিনি এটিকে য‘ঈফ বলেছেন; সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৬১২১। তিনি বলেন, ...অতএব আমি সদ্য ভূমিষ্ট সন্তানের কানে আযান দেয়ার বিধান সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তব্য থেকে ফিরে আসলাম। (আলবানী, সিলসিলাতুল হুদাওয়ান্ নূর, অডিও ক্লিপ নং ৬২৩)। এ ব্যাপারে অপর মুহাক্কিক শু‘আয়ব আরনাউত্ব-ও ঐকমত্য পোষণ করেছেন। তাহক্বীক মুসনাদে আহমাদ ২৭২৩০।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন