২০/৩. অধ্যায়ঃ
আকিকার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪১৪৯-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৪৯-[১]
عَن سلمانَ بن عامرٍ الضَّبي قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَعَ الْغُلَامِ عَقِيقَةٌ فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وأمِيطوا عَنهُ الْأَذَى» . رَوَاهُ البُخَارِيّ
সালমান ইবনু ‘আমির আয্ যব্বী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, শিশুর জন্মের সাথে আকীকাহ্ (অঙ্গাঅঙ্গিভাবে) জড়িত। সুতরাং তার পক্ষ হতে তোমরা রক্ত প্রবাহিত (যবেহ) করো। আর তার শরীর হতে কষ্ট দূর করে দাও (মাথার চুল কামিয়ে দাও)।
[১] সহীহ : বুখারী ৫১৫৪, তিরমিযী ১৫১৫, ইবনু মাজাহ ৩১৬৪, সহীহুল জামি‘ ৫৮৭৭, ইরওয়া ৪/৩৯৬, আবূ দাঊদ ২৮৩৯, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৫৮৯৭, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ৭৯৫৮, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৪২৩৯, দারিমী ১৯৬৭, আহমাদ ১৭৮৭৫, আস্ সুনানুন কুবরা লিল বায়হাক্বী ১৯৭৩৫।
