২০/৩. অধ্যায়ঃ
আকিকার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪১৫৫-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৫৫-[৭]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ كَبْشًا كَبْشًا. رَوَاهُ أَبُو دَاوُدَ وَعِنْدَ النَّسَائِيِّ: كبشين كبشين
‘আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) হাসান ও হুসায়ন-এর পক্ষ এক একটি দুম্বা 'আক্বীক্বাহ্ করেছেন। আর নাসায়ী বর্ণনা করেছেন, দু' দু'টি বকরী।
[১] সহীহ : আবূ দাঊদ ২৮৪১, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৫৮৯৯, নাসায়ী ৪২১৯, ইরওয়া ১১৬৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৭৪৫, আল মু‘জামুল আওসাত্ব ১৮৭৮।
