২০/১. অধ্যায়ঃ
কুকুর সম্পর্কে বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪১০২-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১০২-[৫]
عَن عبد الله بنِ مُغفَّلٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْلَا أَنَّ الْكِلَابَ أُمَّةٌ مِنَ الْأُمَمِ لَأَمَرْتُ بِقَتْلِهَا كُلِّهَا فَاقْتُلُوا مِنْهَا كُلَّ أَسْوَدَ بَهِيمٍ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ وَزَادَ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ: «وَمَا مِنْ أَهْلِ بَيْتٍ يَرْتَبِطُونَ كَلْبًا إِلَّا نَقَصَ مِنْ عَمَلِهِمْ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ إِلَّا كَلْبَ صَيْدٍ أَوْ كَلْبَ حَرْثٍ أَوْ كَلْبَ غنم»
‘আবদুল্লাহ ইবনু মুগাফ্ফাল (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : যদি কুকুর (আল্লাহর সৃষ্ট) সম্প্রদায়গুলোর মধ্যে একটি সম্প্রদায় না হত, তবে আমি সমুদয় কুকুর বধ করার নির্দেশ দিতাম। তবে যেগুলো মিশমিশে কালো তোমরা সেগুলো বধ করো। আর তিরমিযী ও নাসায়ী এ কথাগুলো বর্ধিত বর্ণনা করেছেন, যে পরিবারের লোকেরা শিকারী কুকুর, ক্ষেত-খামার পাহারাদানকারী কুকুর কিংবা মেষ-দুম্বা রক্ষণাবেক্ষণে নিয়োজিত কুকুর ভিন্ন অন্য কোন প্রকারের কুকুর পুষবে, তাদের ‘আমাল হতে প্রত্যহ এক ক্বীরাত্ব পরিমাণ হ্রাস পাবে।
[১] সহীহ : সহীহ আবূ দাঊদ ২৫৩৫, তিরমিযী ১৪৮৬, ১৪৯০, ইবনু মাজাহ ৩২০৫, দারিমী ২০০৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৩৫৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৬৬১, মুসনাদে আবূ ইয়া‘লা ২৪৪২, মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল ২০৫৬৬, নাসায়ী ৪২৮০।
