২০/২. অধ্যায়ঃ

যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১২২-[১৯]

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَرَصَتْ نَمْلَةٌ نَبِيًّا من الأنبياءِ فأمرَ بقربةِ النَّمْلِ فَأُحْرِقَتْ فَأَوْحَى اللَّهُ تَعَالَى إِلَيْهِ: أَنْ قَرَصَتْكَ نَمْلَةٌ أَحْرَقْتَ أُمَّةً مِنَ الْأُمَمِ تُسَبِّحُ؟

উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : একদিন কোন একজন নবীকে একটি পিপীলিকা দংশন করেছিল। ফলে তাঁর নির্দেশে পিপীলিকার গোটা বস্তিটাই আগুনে জ্বালিয়ে দেয়া হলো। তখন আল্লাহ তা'আলা তাঁকে ওহীর মাধ্যমে (প্রশ্নের সুরে) বললেন: মাত্র একটি পিপীলিকাই তোমাকে দংশন করেছিল, আর তুমি তাদের এমন একটি সম্প্রদায়কে জ্বালিয়ে দিলে অথচ এরা সর্বক্ষণ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছিল।

[১] সহীহ : বুখারী ৩০১৯, সহীহ মুসলিম (৫৯৮৬)-৩৯, সহীহ ইবনু হিব্বান ৩৫১৪, সুনানুন্ নাসায়ী ৪৩৫৮, আবূ দাঊদ ৫২৬৫, ৫২৬৬; ইবনু মাজাহ ৩২২৫, সহীহুল জামি‘ ৪৩৮৮, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ৮৪১১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৯৮৯, মুসনাদে আহমাদ ৯২২৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০৩৬০।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন