৩/৪. অধ্যায়ঃ
ওজুর নিয়ম-কানুন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪১৫-[২৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৫-[২৫]
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ أَنَّه رَأَى النَّبِيَّ ﷺ تَوَضَّأَ وَأَنَّه مَسَحَ رَأْسَه بِمَاءٍ غَيْرِ فَضْلِ يَدَيْهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ ورَوَاهُ مُسْلِمٌ مَعَ زَوَائِدَ
আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-কে ওজু করতে দেখেছেন। আর এটাও দেখেছেন যে, নবী (ﷺ) মাথা মাসাহ করলেন এমন পানি দিয়ে, যা তাঁর দুই হাতের পানির অবশিষ্টাংশ নয় (অর্থাৎ নতুন পানি দিয়ে মাসাহ করলেন)। [১]
[১] সহীহ : মুসলিম ২৩৬, তিরমিযী ৩৫।
