৩/৪. অধ্যায়ঃ
ওজুর নিয়ম-কানুন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪১৬-[২৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৬-[২৬]
وَعَنْ أَبِيْ أُمَامَةَ ذَكَرَ وُضُوْءَ رَسُوْل اللهِ ﷺ قَالَ وكَانَ يَمْسَحُ الْمَأْقَيْنِ وَقَالَ الْأُذُنَانِ مِنْ الرَّأْسِ. رَوَاهُ ابْنُ مَاجَةَ وأَبُوْ دَاوٗدَ وَالتِّرْمِذِيُّ وَذَكَرَا قَالَ حَمَّاد لَّا أَدْرِىْ الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ مِنْ قَوْلِ أَبِيْ أُمَامَةَ أَمْ مِنْ قَوْلِ رَسُوْلِ اللهِ ﷺ
আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর ওজুর কথা উল্লেখ করলেন এবং বললেন, উযূর সময় তিনি (ﷺ) চোখের দুই কোণ মললেন এবং বললেন, কান দুইটি মাথারই অংশ। (ইবনু মাজাহ, আবূ দাঊদ, তিরমিযী)আবূ দাঊদ ও তিরমিযী [১] এ কথাও বর্ণনা করেছেন যে, এ হাদীসের অপর রাবী হাম্মাদ বলেছেন, আমি জানি না “কান দুইটি মাথারই অংশ” এ কথাটা কার, আবূ উমামার না রাসূলুল্লাহ (ﷺ)-এর?
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৩৪, তিরমিযী ৩৭, ইবনু মাজাহ্ ৪৪৩, (য‘ঈফ সুনান আবী দাঊদ) ও সহীহুল জামি‘ ২৭৬৫। কারণ এর সানাদে সিনান ও শাহ্র নামক দু’জন দুর্বল রাবী রয়েছে।
