২১/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৬১-[৩] - ঘরে প্রবেশ ও খাবারে আল্লাহর স্মরণ
খাদ্য - প্রথম অনুচ্ছেদ
أطعمة(আত্ব‘ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব‘আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব‘ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রাসূলুল্লাহ (ﷺ) যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]
খাবারের আগে আল্লাহর স্মরণ: ঘরের বরকতের আদব
মিশকাতুল মাসাবীহ : ৪১৬১-[৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪১৬১-[৩]
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ: لَا مَبِيتَ لَكُمْ وَلَا عَشَاءَ وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ قَالَ الشَّيْطَانُ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ قَالَ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ. رَوَاهُ مُسلم
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন কোন ব্যক্তি গৃহে প্রবেশ করে এবং প্রবেশকালে ও খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান (তার অনুসারীদেরকে) বলে, এ ঘরে তোমাদের জন্য রাত্রি যাপনের সুযোগ নেই এবং রাতে খাবারও নেই। আর যখন সে (ঘরে) প্রবেশ করে এবং প্রবেশকালে আল্লাহর নাম নেয় না, তখন শয়তান বলে, তোমরা রাত্রি যাপনের স্থান পেয়েছ। আর যখন সে খাওয়ার সময়ও আল্লাহর নাম নেয় না, তখন সে বলে, তোমরা রাত্রি যাপন ও রাতের খাওয়া উভয়টির সুযোগ লাভ করেছ।
[১] সহীহ : সহীহ মুসলিম (২০১৮)-১০৩, আবূ দাঊদ ৩৭৬৫, ইবনু মাজাহ ৩৮৮৭, আল আদাবুল মুফরাদ ১০৯৬, নাসায়ী আল কুবরা ৬৭৫৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৬০৭, মুসনাদে আহমাদ ১৫১৪৮, সহীহ ইবনু হিব্বান ৮১৯।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৬১-[৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঘরে প্রবেশ ও খাবারের সময় আল্লাহর স্মরণের গুরুত্ব খুব সহজভাবে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ ঘরে ঢুকে এবং খাবারের সময় আল্লাহকে স্মরণ করলে শায়ত্বন তার সঙ্গীদের বলে, এখানে তোমাদের রাত কাটানোর সুযোগ নেই এবং রাতের খাবারও নেই। আর যদি ঘরে ঢোকার সময় আল্লাহর নাম না নেওয়া হয়, শায়ত্বন বলে, তোমরা রাত কাটানোর জায়গা পেয়ে গেছ। আবার খাবারের সময়ও আল্লাহর নাম না নিলে সে বলে, রাত কাটানো ও খাবার দুটিই পেয়ে গেছ। তাই মূল শিক্ষা হলো—ঘরে প্রবেশের দোয়া, বিসমিল্লাহ বলা এবং খাবারের আগে আল্লাহর নাম নেওয়া মুসলিম জীবনের সহজ কিন্তু গভীর আদব।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘরে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করা খাবার আদবের অংশ।
- খাবারের আগে আল্লাহর নাম নেওয়া শায়ত্বনের অংশ থেকে বাঁচার কারণ।
- দৈনন্দিন ছোট কাজেও আল্লাহর স্মরণ রাখা মুমিনের সুন্দর অভ্যাস।
- ঘর ও খাবারের সাথে দোয়া ও যিকিরের সম্পর্ক এই হাদিসে স্পষ্ট হয়েছে।
