২১/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৬৩-[৫] - বাম হাতে খাওয়া থেকে সতর্কতা
খাদ্য - প্রথম অনুচ্ছেদ
أطعمة(আত্ব‘ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব‘আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব‘ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রাসূলুল্লাহ (ﷺ) যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]
বাম হাতে খাওয়া নিষেধ: খাবারের গুরুত্বপূর্ণ আদব
মিশকাতুল মাসাবীহ : ৪১৬৩-[৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪১৬৩-[৫]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَأْكُلَنَّ أَحَدُكُمْ بِشِمَالِهِ وَلَا يَشْرَبَنَّ بِهَا فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بهَا». رَوَاهُ مُسلم
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সাবধান! তোমাদের কেউই যেন বাম হাতে না খায় এবং সে (বাম) হাতে পানও না করে। কেননা শয়তান তার বাম হাতে খায় এবং সে হাতে পানও করে।
[১] সহীহ : মুসলিম (২০২০)-১০৬, আহমাদ ৬১৮৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১১৩, আল আদাবুল মুফরাদ ১১৮৯, ইবনু মাজাহ ৩২৬৬, সহীহ তিরমিযী ১৮৭৬, সহীহুল জামি‘ ৭৫৭৯, মুওয়াত্ত্বা মালিক ৩৪১২, আল মু‘জামুল আওসাত্ব ৫৫৭৫, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৮৩২।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৬৩-[৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে খাবারের সময় বাম হাত ব্যবহার থেকে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তোমাদের কেউ যেন বাম হাতে না খায় এবং বাম হাতে পানও না করে। কারণ শায়ত্বন বাম হাতে খায় এবং বাম হাতেই পান করে। এখানে হাদিসের বক্তব্য সরাসরি খাবারের আদবের সাথে যুক্ত। এর মানে হলো, একজন মুসলিম খাওয়া-পানার সময়ও নিজের আচরণকে আলাদা ও পরিচ্ছন্ন রাখে। ডান হাতে খাওয়া শুধু সামাজিক শিষ্টাচার নয়, এটি নবীজির নির্দেশিত আদব। আর বাম হাতে খাওয়া থেকে বিরত থাকা শায়ত্বনের পথ থেকে দূরে থাকার শিক্ষা দেয়। তাই খাবারের সময় ডান হাত ব্যবহার করা এবং বাম হাত এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ সুন্নাহ আদব।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বাম হাতে খাওয়া ও পান করা থেকে বিরত থাকার নির্দেশ এসেছে।
- শায়ত্বনের খাবারের ধরন থেকে মুসলিমকে আলাদা থাকতে বলা হয়েছে।
- ডান হাতে খাওয়া খাবারের শিষ্টাচার ও সুন্নাহ আদবের অংশ।
- খাওয়া-পানার সময় সচেতন থাকা একজন মুমিনের ভালো অভ্যাস।
