২১/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৬৯-[১১] - নবীজির সাধারণ দস্তরখানে আহার
খাদ্য - প্রথম অনুচ্ছেদ
أطعمة(আত্ব‘ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব‘আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব‘ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রাসূলুল্লাহ (ﷺ) যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]
সাধারণ দস্তরখানে আহার: নবীজির খাবারের সরলতা
মিশকাতুল মাসাবীহ : ৪১৬৯-[১১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪১৬৯-[১১]
وَعَن قَتَادَة عَنْ أَنَسٍ قَالَ: مَا أَكَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خِوَانٍ وَلَا فِي سُكُرَّجَةٍ وَلَا خُبِزَ لَهُ مُرَقَّقٌ قِيلَ لِقَتَادَةَ: على مَ يَأْكُلُون؟ قَالَ: على السّفر.رَوَاهُ البُخَارِيّ
ক্বাতাদাহ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আনাস (রাঃ) হতে বর্ণনা করেন। তিনি (আনাস (রাঃ)) বলেন : নবী (ﷺ) কখনো টেবিলে রেখে আহার করেননি এবং পিরিচেও খাবার খাননি। আর তাঁর জন্য কখনো চাপাতি রুটিও তৈরি করা হয়নি। ক্বতাদাহ্কে জিজ্ঞেস হলো, তবে তাঁরা কিভাবে খেতেন? তিনি বললেন : সাধারণ দস্তরখান বিছিয়ে আহার করতেন।
[১] সহীহ : বুখারী ৫৪১৫, তিরমিযী ১৭৮৮, ইবনু মাজাহ ৩২৯২, মুসনাদে আহমাদ ১২৩২৫, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৬৬৩৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩৬৯৫।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৬৯-[১১]-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আনাস (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর খাবারের সরল জীবনধারা তুলে ধরেছেন। তিনি বলেন, নবী (صلى الله عليه وسلم) কখনো টেবিলে রেখে আহার করেননি, পিরিচেও খাবার খাননি, আর তাঁর জন্য কখনো চাপাতি রুটি তৈরি করা হয়নি। ক্বতাদাহকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাঁরা সাধারণ দস্তরখান বিছিয়ে আহার করতেন। এই হাদিসের মূল শিক্ষা হলো—খাবারে বাহুল্য বা আড়ম্বর নবীজির পরিচিত অভ্যাস ছিল না। এখানে খাবারের আদব ও সরলতার সুন্দর দিক পাওয়া যায়। তবে হাদিসের বাইরে গিয়ে সব ধরনের পাত্র বা টেবিল নিয়ে আলাদা বিধান বানানো ঠিক নয়। সরাসরি শিক্ষা হলো, নবীজির খাবার ছিল সহজ, সাধারণ এবং বিনয়পূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم)-এর খাবারের ধরনে সরলতা ছিল।
- তিনি সাধারণ দস্তরখানে আহার করতেন বলে বর্ণনায় এসেছে।
- খাবারে অযথা আড়ম্বর না করার শিক্ষা পাওয়া যায়।
- নবীজির জীবন থেকে বিনয়ী খাবার সংস্কৃতি শেখা যায়।
