২১/০. অধ্যায়ঃ
খাদ্য - প্রথম অনুচ্ছেদ
أطعمة(আত্ব’ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব’আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব’ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]
মিশকাতুল মাসাবিহ : ৪১৭৮-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৭৮-[২০]
وَعَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ وَطَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَةَ وَطَعَامُ الْأَرْبَعَةِ يَكْفِي الثمانيَة» . رَوَاهُ مُسلم
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, একজনের খাবার দু'জনের জন্য যথেষ্ট, দু'জনের খাবার চারজনের জন্য যথেষ্ট এবং চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট।
[১] সহীহ : সহীহ মুসলিম (২০৫৯)-১৭৯, বুখারী ৫৩৯২ নং হাদীসের অধ্যায়, সহীহ ইবনু হিব্বান ৫২৩৭, মুসনাদে আহমাদ ৯২৭৭, তিরমিযী ১৮২০, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৬৮৬, ইবনু মাজাহ ৩২৫৪, সহীহুল জামি‘ ৩৯১০, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৫৫৭, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৪৫৫১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬৮১৬।
