২১/০. অধ্যায়ঃ
খাদ্য - প্রথম অনুচ্ছেদ
أطعمة(আত্ব’ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব’আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব’ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]
মিশকাতুল মাসাবিহ : ৪১৮১-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৮১-[২৩]
وَعَن عَمْرو بنِ أُميَّةَ أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يحتزمن كتف الشَّاة فِي يَدِهِ فَدُعِيَ إِلَى الصَّلَاةِ فَأَلْقَاهَا وَالسِّكِّينَ الَّتِي يَحْتَزُّ بِهَا ثُمَّ قَامَ فَصَلَّى وَلَمْ يتَوَضَّأ
‘আম্র ইবনু উমাইয়াহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-কে বকরীর কাঁধের গোশ্ত স্বহস্তে খেতে দেখেন। এমন সময় সালাতের জন্য আহ্বান করা হলে তিনি (ﷺ) গোশতের টুকরা এবং যে ছুরি দ্বারা কেটে খাচ্ছিলেন তা রেখে দিয়ে সালাত আদায় করলেন। অথচ তিনি (নতুনভাবে) ওজু করেননি।
[১] সহীহ : বুখারী ২০৮, মুসলিম (৩৫৫)-৯২, সহীহ ইবনু হিব্বান ১১৪১, তিরমিযী ১৮৩৬, ইবনু মাজাহ ৪৯০, আবূ দাঊদ ১৮৭, মুওয়াত্ত্বা মালিক ৭১, মুসনাদে আহমাদ ১৭৬১৮, সহীহ ইবনু খুযায়মাহ্ ৪১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০৫৭৬।
