২১/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৯৯-[৪১] - খাবারের পর প্রশংসার দোয়া

খাদ্য - প্রথম অনুচ্ছেদ

أطعمة(আত্ব‘ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব‘আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব‘ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রাসূলুল্লাহ (ﷺ) যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]

খাবারের পর দোয়া: আল্লাহর প্রশংসার শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪১৯৯-[৪১]

وَعَنْ أَبِي أُمَامَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ مَائِدَتَهُ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبُّنَا». رَوَاهُ الْبُخَارِيُّ

আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর সম্মুখ হতে যখন দস্তরখান উঠানো হত, তখন তিনি এ দোয়া করতেন, “আলহাম্‌দুলিল্লা-হি হামদান কাসীরন ত্বইয়িবাম্ মুবা-রাকান ফীহি গয়রা মাকফিয়্যিন ওয়ালা-মুওয়াদ্দা ইন মুসতাগনান ‘আনহু রব্বুনা-” (পাক-পবিত্র, বারাকাতময়, অনেক অনেক প্রশংসা আল্লাহর জন্য। হে পরওয়ারদিগার! তোমার নিয়ামত হতে মুখ ফিরানো যায় না, আর তার অন্বেষণ ত্যাগ করা যায় না এবং তার প্রয়োজন হতে মুক্ত থাকা যায় না।)।

[১] সহীহ : বুখারী ৫৪৫৮, আবূ দাঊদ ৩৮৪৯, ইবনু মাজাহ ৩২৮৪, মুসনাদে আহমাদ ২২২০০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৭৩৪৫, দারিমী ২০২৩, সহীহ ইবনু হিব্বান ৫২১৭, শু‘আবুল ঈমান ৬০৩৮।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৯৯-[৪১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ উমামাহ (রাঃ) বর্ণনা করেন, নবী صلى الله عليه وسلم-এর সামনে থেকে দস্তরখান উঠানো হলে তিনি একটি দোয়া পড়তেন। দোয়াটির মূল কথা হলো, আল্লাহর জন্য অনেক, পবিত্র ও বারাকাতময় প্রশংসা। এতে আরও আছে, হে আমাদের রব, তোমার নেয়ামত থেকে মুখ ফিরানো যায় না, তা ছেড়ে থাকা যায় না এবং তার প্রয়োজন থেকে মুক্ত থাকা যায় না। এই দোয়া খাবারের পর কৃতজ্ঞতার সুন্দর ভাষা শেখায়। মানুষ খাবার খেয়ে শেষ করলেও আল্লাহর নেয়ামতের প্রয়োজন শেষ হয় না। তাই খাবারের পর দোয়া, আলহামদুলিল্লাহ বলা এবং আল্লাহর নেয়ামত স্বীকার করা—এই হাদিসের প্রধান শিক্ষা। খাবারের আদব জানতে এটি খুব গুরুত্বপূর্ণ বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাবারের পর আল্লাহর প্রশংসা করা নবী صلى الله عليه وسلم-এর আমল।
  • দোয়ায় আল্লাহর নেয়ামতের প্রয়োজন স্বীকার করা হয়েছে।
  • খাবার শেষ হলেও আল্লাহর দয়া থেকে মানুষ অমুখাপেক্ষী নয়।
  • খাবারের দোয়া কৃতজ্ঞতার সুন্দর প্রকাশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন