২১/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৮৩-[২৫] - সিরকা উত্তম তরকারী
খাদ্য - প্রথম অনুচ্ছেদ
أطعمة(আত্ব‘ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব‘আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব‘ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রাসূলুল্লাহ (ﷺ) যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]
সিরকা উত্তম তরকারী: খাবারে সন্তুষ্টির শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ৪১৮৩-[২৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪১৮৩-[২৫]
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَ أَهْلَهُ الْأُدْمَ. فَقَالُوا: مَا عِنْدَنَا إِلَّا خَلٌّ فَدَعَا بِهِ فَجَعَلَ يَأْكُلُ بِهِ وَيَقُولُ: «نِعْمَ الْإِدَامُ الْخَلُّ نِعْمَ الْإِدَامُ الْخَلُّ». رَوَاهُ مُسلم
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) নিজ পরিবারের নিকট তরকারী চাইলেন, তাঁরা বললেন : আমাদের কাছে সিরকা ব্যতীত আর কিছুই নেই। তখন তিনি তা চেয়ে নিলেন এবং তা দ্বারা রুটি খেতে লাগলেন, আর বললেন, সিরকা উত্তম তরকারী, সিরকা উত্তম তরকারী।
[১] সহীহ : মুসলিম (২০৫১)-১৬৪, নাসায়ী ৩৭৯৬, তিরমিযী ১৮৪১, ইবনু মাজাহ ৩৩১৬, ৩৩১৭; সিলসিলাতুস্ সহীহাহ্ ২২২০, আবূ দাঊদ ৩৮২০, সহীহুল জামি‘ ১১৭১৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১২৪, দারিমী ২০৪৮, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১১৭৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০৩৭।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৮৩-[২৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির (রাঃ) বর্ণনা করেছেন, একদিন নবী صلى الله عليه وسلم নিজের পরিবারের কাছে তরকারী চাইলেন। তাঁরা জানালেন, ঘরে সিরকা ছাড়া আর কিছু নেই। তখন তিনি صلى الله عليه وسلم সিরকা চাইলেন এবং তা দিয়ে রুটি খেতে লাগলেন। এরপর তিনি বললেন, ‘সিরকা উত্তম তরকারী।’ কথাটি তিনি একবার নয়, বারবার বললেন। এই বর্ণনায় খাবার নিয়ে নবী صلى الله عليه وسلم-এর সহজ মন, সন্তুষ্টি এবং অল্প জিনিসকে ভালোভাবে গ্রহণ করার শিক্ষা দেখা যায়। এখানে সিরকার গুণ নিয়ে বড় কোনো চিকিৎসা দাবি করা হয়নি; বরং ঘরে যা আছে, তা নিয়ে খুশি থাকা শেখানো হয়েছে। খাবারের আদব, সিরকা খাওয়ার হাদিস এবং নবী صلى الله عليه وسلم-এর সরল জীবন বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ বর্ণনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘরে যা আছে, তা নিয়ে সন্তুষ্ট থাকা সুন্দর আদব।
- নবী صلى الله عليه وسلم সিরকা দিয়ে রুটি খেয়েছেন এবং তা ভালো বলেছেন।
- খাবার কম বা সাধারণ হলেও তা নিয়ে অভিযোগ করা উচিত নয়।
- পরিবারের খাবারকে সম্মান করা নবী صلى الله عليه وسلم-এর আচরণে দেখা যায়।
