২১/০. অধ্যায়ঃ

খাদ্য - প্রথম অনুচ্ছেদ

أطعمة(আত্ব’ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব’আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব’ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৮৪-[২৬]

وَعَن سعيد بنِ زيدٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ» . مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: «مِنَ الْمَنِّ الَّذِي أنزلَ اللَّهُ تَعَالَى على مُوسَى عَلَيْهِ السَّلَام»

সা'ঈদ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন : ব্যাঙের ছাতা মান্ন জাতীয় এবং তার পানি চক্ষুর জন্য নিরাময়।

[১] সহীহ : বুখারী ৪৪৭৮, মুসলিম ১৫৭-(২০৪৯), ১৫৮-(২০৪৯); সুনান তিরমিযী ২০৬৭, ইবনু মাজাহ ৩৪৫৩, সহীহুল জামি‘ ৪৬১৩, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৩৬৯৩, মুসনাদুল হুমায়দী ৮১, মুসনাদুল বায্যার ১২৫০, মুসনাদে আহমাদ ১০৬৪৭, মুসনাদে আবূ ইয়া‘লা ৯৬১, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৬৬৭১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২৮৩৪, আল মু‘জামুস্ সগীর লিত্ব ত্ববারানী ৩৪৪, আল মু‘জামুল আওসাত্ব ৩৩৮৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০০৫২।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন