২১/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৯৭-[৩৯] - রসুন-পেঁয়াজ খেয়ে মসজিদের আদব

খাদ্য - প্রথম অনুচ্ছেদ

أطعمة(আত্ব‘ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব‘আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব‘ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রাসূলুল্লাহ (ﷺ) যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]

রসুন-পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়ার আদব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪১৯৭-[৩৯]

وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلًا فَلْيَعْتَزِلْنَا» أَوْ قَالَ: «فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا أَوْ لِيَقْعُدْ فِي بَيْتِهِ». وَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِقِدْرٍ فِيهِ خَضِرَاتٌ مِنْ بُقُولٍ فَوَجَدَ لَهَا رِيحًا فَقَالَ: «قَرِّبُوهَا» إِلَى بَعْضِ أَصْحَابِهِ وَقَالَ: «كُلْ فَإِنِّي أُنَاجِي مَنْ لَا تُناجي»

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন : যে ব্যক্তি রসুন কিংবা পেঁয়াজ খায়, সে যেন আমাদের নিকট হতে সরে থাকে। অথবা বলেছেন : সে যেন আমাদের মসজিদ হতে দূরে থাকে অথবা নিজ বাড়ি-ঘরে বসে থাকে। এক সময় নবী (ﷺ)-এর খিদমাতে (রান্না করা) একটি তরকারির পাতিল আনা হলো। তিনি তাতে এক ধরনের গন্ধ অনুভব করলেন, তখন তা (হতে নিজে না খেয়ে উপস্থিত) একজন সাহাবীর সম্মুখে এগিয়ে দিতে বললেন এবং সে সাহাবীকে বললেন : তুমি খেতে পার। কারণ আমি যার সাথে গোপনে কথা বলি, তুমি তার সাথে কথা বলো না।

[১] সহীহ : বুখারী ৮৫৫, ৫৪৫২, ৭৩৫৯; মুসলিম (৫৬৪)-৭৩, মুসনাদে আহমাদ ১৫২৯৯, আবূ দাঊদ ৩৮২২, সহীহুল জামি‘ ১১০২৯, ইরওয়া ২/৩৩৪, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ১৫২৩, আবূ দাঊদ ৩৮২৪।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৯৭-[৩৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাবির (রাঃ) বর্ণনা করেন, নবী صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খায়, সে যেন আমাদের থেকে সরে থাকে। অথবা বলেছেন, সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে, অথবা নিজ ঘরে বসে থাকে। পরে নবী صلى الله عليه وسلم-এর কাছে সবজি থাকা একটি পাতিল আনা হলো। তিনি صلى الله عليه وسلم তাতে গন্ধ পেলেন। নিজে না খেয়ে তা এক সাহাবীর কাছে এগিয়ে দিতে বললেন এবং বললেন, তুমি খেতে পার; কারণ আমি যার সঙ্গে গোপনে কথা বলি, তুমি তার সঙ্গে কথা বলো না। এই হাদিসে রসুন-পেঁয়াজ খাওয়াকে হারাম বলা হয়নি, বরং গন্ধের কারণে মসজিদের আদব শেখানো হয়েছে। অন্য মুসল্লিদের কষ্ট না দেওয়া এখানে মূল শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রসুন বা পেঁয়াজ খেলে গন্ধ নিয়ে মসজিদে যাওয়ার বিষয়ে সতর্কতা আছে।
  • নবী صلى الله عليه وسلم অন্য মুসল্লিদের কষ্ট থেকে বাঁচানোর শিক্ষা দিয়েছেন।
  • গন্ধযুক্ত খাবার নিজে খাওয়া যায়, তবে মসজিদের আদব মানতে হয়।
  • নবী صلى الله عليه وسلم নিজ অবস্থার কারণে সেই খাবার খাননি, কিন্তু সাহাবীকে খেতে বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন