২১/০. অধ্যায়ঃ
খাদ্য - প্রথম অনুচ্ছেদ
أطعمة(আত্ব’ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব’আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব’ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]
মিশকাতুল মাসাবিহ : ৪১৮৮-[৩০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৮৮-[৩০]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقْرِنَ الرَّجُلُ بَيْنَ التَّمْرَتَيْنِ حَتَّى يستأذِنَ أَصْحَابه
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
কাউকেও নিজ সাথী ভাইদের অনুমতি ব্যতিরেকে দুইটি খেজুর একসাথে খেতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন।
[১] সহীহ : বুখারী ২৪৮৯, মুসলিম (২০৪৫)-১৫১, ইবনু মাজাহ ৩৩৩১, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৩২৩, মুসনাদে আহমাদ ৫২৪৬, শু‘আবুল ঈমান ৫৮৮৪, তিরমিযী ১৮১৪, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার ৪৬০৯।
