২১/০. অধ্যায়ঃ
খাদ্য - প্রথম অনুচ্ছেদ
أطعمة(আত্ব’ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব’আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব’ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]
মিশকাতুল মাসাবিহ : ৪১৮৭-[২৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৮৭-[২৯]
وَعَن أنس قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقْعِيًا يَأْكُلُ تَمْرًا وَفِي رِوَايَةٍ: يَأْكُلُ مِنْهُ أكلا ذريعا. رَوَاهُ مُسلم
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে দেখেছি, তিনি উপুড় হয়ে বসে খেজুর খাচ্ছিলেন। অন্য রিওয়ায়াতে আছে, তিনি তা হতে খুব তাড়াতাড়ি খাচ্ছিলেন।
[১] সহীহ : মুসলিম (২০৪৪)-১৪৯, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার ৪২৫২, দারিমী ২০৬২, আবূ দাঊদ ৩৭৭৩, মুসনাদে আহমাদ ১২৮৬০।
