২১/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৮৯-[৩১] - ঘরে খেজুর থাকার গুরুত্ব
খাদ্য - প্রথম অনুচ্ছেদ
أطعمة(আত্ব‘ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব‘আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব‘ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রাসূলুল্লাহ (ﷺ) যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]
ঘরে খেজুর থাকা নিয়ে নবী صلى الله عليه وسلم-এর শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ৪১৮৯-[৩১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪১৮৯-[৩১]
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَجُوعُ أَهْلُ بَيْتٍ عِنْدَهُمُ التَّمْرُ». وَفِي رِوَايَةٍ: قَالَ: «يَا عَائِشَةُ بَيْتٌ لَا تَمْرَ فِيهِ جِيَاعٌ أَهْلُهُ» قَالَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا. رَوَاهُ مُسْلِمٌ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : ঐ গৃহবাসী অভুক্ত নয়, যার কাছে খেজুর আছে। অপর এক রিওয়ায়াতে আছে, তিনি (ﷺ) বলেছেন : হে ‘আয়িশাহ্! যে ঘরে খেজুর নেই, সে গৃহবাসী অভুক্ত। এ কথাটি তিনি দু' অথবা তিনবার বলেছেন।
[১] সহীহ : সহীহ মুসলিম (২০৪৬)-১৫২, দারিমী ২০৬১, সহীহুল জামি‘ ৭৬২৭, তিরমিযী ১৮১৫, আবূ দাঊদ ৩৮৩১, ইবনু মাজাহ ৩৩২৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৭৭৬, সহীহ ইবনু হিব্বান ৫২০৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২০২১৫, আল মু‘জামুল আওসাত্ব ৬৯২১, মুসনাদে আহমাদ ২৫৪৫৮, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ (২৫)-১।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪১৮৯-[৩১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত হয়েছে, নবী صلى الله عليه وسلم বলেছেন, যে গৃহবাসীর কাছে খেজুর আছে, তারা অভুক্ত নয়। আরেক বর্ণনায় তিনি صلى الله عليه وسلم আয়িশাহ (রাঃ)-কে উদ্দেশ করে বলেছেন, যে ঘরে খেজুর নেই, সে ঘরের মানুষ অভুক্ত। কথাটি তিনি দুই অথবা তিনবার বলেছেন। এই বর্ণনায় খেজুরের গুরুত্ব খুব পরিষ্কারভাবে এসেছে। খেজুর ছিল সহজে রাখা যায় এমন খাবার, যা ঘরে থাকলে ক্ষুধার সময় কাজে লাগে। তবে এখানে বিলাসী খাবারের কথা নয়; বরং প্রয়োজনের সময় সহজ খাদ্যের মূল্য বোঝানো হয়েছে। খেজুরের হাদিস, ঘরে খাবার রাখা এবং নবী صلى الله عليه وسلم-এর সরল জীবন বোঝার জন্য এই বর্ণনা খুব প্রাসঙ্গিক।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘরে খেজুর থাকা প্রয়োজনের সময় উপকারী হতে পারে।
- নবী صلى الله عليه وسلم খেজুরের গুরুত্ব জোর দিয়ে বলেছেন।
- সহজ খাবারও পরিবারের জন্য বড় নেয়ামত।
- খাবারের মূল্য বুঝে আল্লাহর নেয়ামত মনে রাখা উচিত।
