২১/০. অধ্যায়ঃ
খাদ্য - প্রথম অনুচ্ছেদ
أطعمة(আত্ব’ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব’আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব’ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]
মিশকাতুল মাসাবিহ : ৪১৯৪-[৩৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৯৪-[৩৬]
وَعَنْهَا قَالَتْ: تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا شَبِعْنَا مِنَ الأسودين
উক্ত রাবী (‘আয়িশাহ্ সিদ্দীক্বা (রাঃ)) হতে বর্ণিতঃ
এমন অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত হয় যে, আমরা দু' কালো বস্তু (খেজুর ও পানি)ও পেট পুরে খেতে পাইনি।
[১] সহীহ : বুখারী ৫৩৮৩, মুসলিম (২৯৭৫)-৩০, মুসনাদে আহমাদ ২৫৮০১।
