২১/০. অধ্যায়ঃ
খাদ্য - প্রথম অনুচ্ছেদ
أطعمة(আত্ব’ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব’আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব’ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]
মিশকাতুল মাসাবিহ : ৪১৯২-[৩৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৯২-[৩৪]
وَعَنْهَا قَالَتْ: كَانَ يَأْتِي عَلَيْنَا الشَّهْرُ مَا نُوقِدُ فِيهِ نَارًا إِنَّمَا هُوَ التَّمْرُ وَالْمَاءُ إِلَّا أَنْ يُؤْتَى بِاللُّحَيْمِ
উক্ত রাবী ('আয়িশাহ্ সিদ্দীক্বা (রাঃ)) হতে বর্ণিতঃ
কখনো কখনো আমাদের ওপর গোটা একটি মাস অতিবাহিত হত, তন্মধ্যে আমরা আগুন জ্বালাতাম না, শুধু খুরমা ও পানি দ্বারাই আমাদের জীবিকা হত। তবে কোন সময়ে কিছু গোশ্ত (হাদিয়্যাহ্ স্বরূপ) এসে পড়লে (তা খেতাম)।
[১] সহীহ : বুখারী ৬৪৫৮, মুসলিম (২৯৭২)-২৬, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৫৪০, মুসনাদে আহমাদ ৭৯৬২, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩২৭৭, আল আদাবুল মুফরাদ ২৩২, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৫৩৯৪, ইবনু মাজাহ ৪১৪৪।
