২১/০. অধ্যায়ঃ

খাদ্য - প্রথম অনুচ্ছেদ

أطعمة(আত্ব’ইমাহ্) শব্দটি বহুবচন। এর একবচন হলطَعَامٌ(ত্ব’আ-মুন)। অর্থ হলো, যে জিনিস খাওয়া বা ভক্ষণ করা হয়ে থাকে। এখানেأطعمة(আত্ব’ইমাহ্) দ্বারা ভক্ষণীয় ও পানীয় উভয় ধরনের বস্তু উদ্দেশ্য। কিন্তু ভক্ষণীয় জিনিসকে প্রাধান্য দিয়ে লেখক শিরোনাম তৈরি করেছেন। (মিরক্বাতুল মাফাতীহ)মূলত এ অধ্যায়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার খেয়েছেন, পান করেছেন অথবা খাননি, পানও করেননি তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর খাবার ও পান করার আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে।[সম্পাদক]

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪১৯৩-[৩৫]

وَعَنْهَا قَالَتْ: مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ يَوْمَيْنِ مِنْ خُبْزِ بُرٍّ إِلَّا وَأَحَدُهُمَا تمر

উক্ত রাবী ('আয়িশাহ্ সিদ্দীক্বা (রাঃ)) হতে বর্ণিতঃ

মুহাম্মাদ (ﷺ)-এর পরিবার-পরিজন এক নাগাড়ে দু'দিন আটার রুটি দ্বারা পরিতৃপ্ত হতে পারেননি; বরং দু' দিনের এক দিন খেজুর (খেয়ে থাকতে হত)।

[১] সহীহ : বুখারী ৫৪৩৮, মুসলিম (২৯৭১)-২৫, ইবনু মাজাহ ৩৩৪৪, মুসনাদে আহমাদ ২৬৩৬৭, নাসায়ী ৪৪৩২, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩২৬৫, মুসনাদে আবূ ইয়া‘লা ৪৫৩৮।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন