৩/৪. অধ্যায়ঃ
ওজুর নিয়ম-কানুন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪২১-[৩১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২১-[৩১]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ لِرَسُولِ اللهِ ﷺ خِرْقَةٌ يُنَشِّفُ بِهَا بَعْدَ الْوُضُوءِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ هذَا حَدِيْثٌ لَيْسَ بِالْقَائِمِ وَأَبُوْ مَعَاذ الرَّاوِي ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পৃথক একখন্ড কাপড় ছিল। এ কাপড় দিয়ে তিনি (ﷺ) ওজু করার পর তাঁর উযূর অঙ্গগুলো মুছে নিতেন। [১]ইমাম তিরমিযী বলেন, হাদীসটি তেমন সবল নয়। এর একজন বর্ণনাকারী আবূ ম‘আয মুহাদ্দিসীনের কাছে দুর্বল।
[১] য‘ঈফ : তিরমিযী ৫৩। কারণ এর সানাদে সাবিত ইবনু আবূ সফিয়্যাহ্ রয়েছে যে দুর্বল।
